1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইতালিতে অভিবাসীদের উদ্ধারকারী কর্মীরা বিচারের মুখোমুখি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইতালিতে অভিবাসীদের উদ্ধারকারী কর্মীরা বিচারের মুখোমুখি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭০ বার

অনিয়মিত অভিবাসনে সহায়তার অভিযোগে ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারে সক্রিয় উদ্ধারকারী জাহাজ মারে ইয়োনিওর কর্মীদের বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন ইতালির সিসিলি দ্বীপের একজন বিচারক। অভিযুক্তদের আইনজীবী সেরেনা রোমানো বলেছেন, এই প্রথমবারের মতো কোনও উদ্ধারকারী জাহাজের কর্মীরা এমন অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।

মেডিটেরেনিয়া সেভিংস হিউম্যানস (এমএসএইচ) নামের এনজিওটি ভূমধ্যসাগরে বিপদাপন্ন অভিবাসীদের উদ্ধারে মারে ইয়োনিও নামের উদ্ধারকারী জাহাজ পরিচালনা করে। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছে, অনিয়মিত অভিবাসনে সহায়তার অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২১ অক্টোবর এ সংক্রান্ত মামলার অভিযোগের শুনানি শুরু হবে।

২০২০ সালে ভূমধ্যসাগরে মারে ইয়োনিওর এক উদ্ধার অভিযানের পর তাদের বিরুদ্ধে অনিয়মিত অভিবাসনে সহায়তার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মেডিটেরেনিয়া পরিচালিত এই উদ্ধারকারী জাহাজ ওই ঘটনায় বিশাল এক ট্যাঙ্কার থেকে ২৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। উদ্ধারের পর তাদের সবাইকে ইতালি নিয়ে আসা হয়।

অভিযুক্তদের মধ্যে আছেন একজন চিকিৎসক, মারে ইয়োনিওর কমান্ডার, দাতব্য সংস্থা মেডিটেরেনিয়ার সহ-প্রতিষ্ঠাতা এবং বামপন্থি কর্মী লুকা ক্যাসারিনি এবং তিনজন উদ্ধারকর্মী। ছয় আসামির মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। তারা সবাই অভিযোগ অস্বীকার করেছেন।

আইনজীবী সেরেনা রোমানো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এমন অভিযোগে উদ্ধারকর্মীদের বিচারের মুখোমুখি করার ঘটনা এটিই প্রথম। তিনি বলেন, ‘‘এনজিও কর্মীদের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ আনা হয়েছে। কিন্তু সেসব কার্যক্রম তদন্ত পর্যায়ে বা প্রাথমিক শুনানির সময় বন্ধ করে দেওয়া হয়েছিল।’’

এক মাসেরও বেশি সময় ধরে ডেনিশ ট্যাঙ্কার মেয়ারস্ক এটিয়েনে আটকে পড়া অভিবাসীদের উদ্ধার করার কারণে তাদের বিরুদ্ধে অনিয়মিত অভিবাসনে সহায়তা করার অভিযোগ আনা হয়। মেয়ারস্ক এটিয়েন কর্তৃপক্ষ বলেছে, ওই সময় মাল্টিজ, ইতালীয় কিংবা লিবিয়ার কর্তৃপক্ষের কেউই ট্যাঙ্কারটিকে অভিবাসীদের তীরে নেওয়ার অনুমতি দেয়নি।

ইউরোপে পৌঁছানোর চেষ্টারত এই অভিবাসীরা একটি কাঠের নৌকা নিয়ে রওনা হয়েছিলেন। কিন্তু মাল্টার জলসীমায় তাদের নৌকাটি ডুবে যেতে শুরু করে। পরে ট্যাঙ্কারটি তাদের উদ্ধার করে। এরপর ট্যাঙ্কার থেকে অভিবাসীদের উদ্ধার করে ইতালির সিসিলিতে নিয়ে আসে মারে ইয়োনিও জাহাজ।

ইতালির বার্তা সংস্থা আনসার প্রতিবেদনে বলা হয়েছে, প্রসিকিউটরেরা আর্থিক লেনদেনের কারণে মারে ইয়োনিও উদ্ধার অভিযানটি পরিচালনা করেছিল বলে অভিযোগ করেছেন। এ জন্য মায়েরস্ক কর্তৃপক্ষ থেকে মেডিটেরানিয়া এক লাখ ২৫ হাজার ইউরো অর্থ নিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে মেডিটেরেনিয়া। সংস্থাটি বলেছে, ভূমধ্যসাগরে অভিবাসী উদ্ধার প্রচেষ্টায় সহায়তার অংশ হিসাবেই তারা ‘স্বচ্ছ অনুদান’ হিসাবে এই অর্থ নিয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com