1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই : রুবিও - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই : রুবিও

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬৩ বার

ইরানে ইসরায়েলের অতর্কিত হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। ইসরায়েলে সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্তে এই হামলা চালিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ইসরায়েলের দোসর ভেবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে যেন হামলা না করা হয়, সেজন্য ইরানকে সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

শুক্রবার এক বিবৃতিতে এ প্রসঙ্গে রুবিও বলেছেন, “আমরা ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট নই এবং আমাদের প্রধান মনোযোগের বিষয় হলো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে অবস্থানরত সেনাদের নিরাপত্তা।”

“তাই আমি পরিষ্কারভাবে বলতে চাই যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সেনাদের আঘাত করা একেবারেই উচিত হবে না ইরানের জন্য।”

শুক্রবার ভোর ৪টার দিকে রাজধানী তেহরানসহ ইরানের আট শহরে বিমান হামলা চালিয়ে দেশটির পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে বিশাল বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, সশস্ত্র বাহিনীর অভিযাত শাখা দ্য রেভোল্যুশনারী গার্ড কোরের প্রধান কমান্ডার হোসাইন সালামি, পরমাণু বিজ্ঞানী ও ইরানের পরমাণু সংস্থার প্রধান ফেরেয়দুন আব্বাসি এবং পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ তেহরানচি নিহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৪টার পর এ হামলা শুরু হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তেল আবিব বলছে, তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি অভিযানের শুরু হিসেবে এই হামলা চালাল তাদের সামরিক বাহিনী।

ইরানি সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স লিখেছে, দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জসহ কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। একইসঙ্গে সম্ভাব্য পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল।

তেল আবিব বলছে, তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি অভিযানের শুরু হিসেবে এই হামলা চালাল তাদের সামরিক বাহিনী।

হামলা শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, “আমরা ইসরায়েলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি।”

“কিছুক্ষণ আগে শুরু হয়েছে ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ । আমাদের এই সামরিক অভিযানের লক্ষ্য ইরানি হুমকি প্রতিরোধ করা। যতদিন না এই হুমকি বন্ধ হচ্ছে, ততদিন এ অভিযান চলবে।”

সূত্র : টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com