1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইরান ইস্যুতে আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব : ট্রাম্প - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইরান ইস্যুতে আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব : ট্রাম্প

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৯ বার

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “(ইরান-ইসরায়েল সংঘাত ইস্যুতে) কী করতে হবে বা করা যেতে পারে— এ ব্যাপারে আমার কিছু আইডিয়া আছে, কিন্তু এখনও আমি কোনোটিই চূড়ান্ত করিনি। আমি বরাবরই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিই, কারণ, আপনি জানেন, পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। বিশেষ করে যুদ্ধের সময়। অনেক সময়েই যুদ্ধের সার্বিক গতিপ্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতিও বদলে যায়।”

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ৫ম দিনে, অর্থা’ ১৮ জুন বুধবার ইরানে মার্কিন সামিরক অভিযানের অনুমোদন দেন ট্রাম্প। তবে হামলার চূড়ান্ত নির্দেশ তিনি দেননি। ট্রাম্পের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক প্রকল্প নিয়ে সমঝোতায় আসতে চায় কি না তা দেখতেই অপেক্ষা করছেন তিনি।

ওই কর্মকর্তা বলেছেন, চলতি সপ্তাহে হোয়াইট হাউসে নিজের সামরিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সংক্রান্ত বেশ কয়েকটি পরিকল্পনা তার সামনে তুলে ধরেছেন। কিন্তু ট্রাম্প কোনো সিদ্ধান্ত দেননি।

সূত্র : সিএনএন

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com