1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইসরায়েলের ‘হৃদপিণ্ডে’ আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইসরায়েলের ‘হৃদপিণ্ডে’ আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬১ বার

ইরানে ইসরায়েলের বিমান বাহিনী অভিযান শুরুর পর সাধারণ ইসরায়েলিদের ধারণা ছিল যে সার্বিক পরিস্থিতি ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে। কিন্তু সংঘাতের ষষ্ঠ দিনে ইরান থেকে নিক্ষিপ্ত একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলিদের সেই ধারণাকে নড়বড়ে করে দিয়েছে।

ইসরায়েলের প্রথম সারির রাজনৈতিক বিশ্লেষক ও ধারাভাষ্যকার ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ভূখণ্ডটির সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়োন্দা শাখার শিবির- এই তিন স্থাপনা ধ্বংস হয়েছে। তিনটিরই অবস্থান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভায়।

সামরিক গোয়েন্দা শাখার ক্যাম্প পাশে সোরোকা নামের একটি হাসপাতাল ছিল। ইরানের বোমার আঘাত লেগেছে সেই হাসপাতালেও। এতে কয়েকজন আহতও হয়েছেন।

ওরি গোল্ডবার্গ বলেন, “হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ইসরায়েলের সাধারণ বাসিন্দাদের হতবাক করে দিয়েছে। কারণ এতদিন পর্যন্ত তাদের ধারণা ছিল যে সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। আজ তারা বুঝতে পেরেছে যে এই ধারণা পুরোপুরি সঠিক ছিল না।”

“অবশ্য এক্ষেত্রে দায় ইসরায়েলেরও আছে। কারণ ইসরায়েলের বেসামরিক এবং সামরিক স্থাপনাগুলো খুবই কাছাকাছি। ফলে সামরিক স্থাপনাকে টার্গেট করা হলে বেসামরিক স্থাপনায় আঘাত আসার সমূহ আশঙ্কা থাকে।”

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com