1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে : নেতানিয়াহু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে : নেতানিয়াহু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬৬ বার

বেয়ার শেভা শহরের সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্রের আঘাতের জেরে ইরানের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হাসাপাতালে হামলার জন্য ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নেতানিয়াহু বলেন, “আজ সকালে ইরানের সন্ত্রাসী স্বৈরতান্ত্রিকরা বেয়ার শেভা-এর সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আমরা এজন্য তেহরানকে এজন্য চড়া মূল্য দিতে বাধ্য করব।”

বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ভূখণ্ডটির সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়োন্দা বিভাগের ক্যাম্প ধ্বংস হয়েছে। এই তিন স্থাপনার অবস্থান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভায়।

সামরিক গোয়েন্দা বিভাগের ক্যাম্পের পাশে সোরোকা নামের একটি হাসপাতাল ছিল। ইরানের বোমার আঘাত লেগেছে সেই হাসপাতালেও। এতে কয়েকজন আহতও হয়েছেন।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com