1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
উড্ডয়নের আগেই আগুনের সতর্কবার্তা, বিমান থেকে লাফিয়ে পড়ল যাত্রীরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

উড্ডয়নের আগেই আগুনের সতর্কবার্তা, বিমান থেকে লাফিয়ে পড়ল যাত্রীরা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫৬ বার

 

উড্ডয়নের প্রস্তুতিকালে আগুনের সতর্কবার্তা জারি করার পরই বিমান থেকে লাফিয়ে পড়ে ১৮ জন যাত্রী আহত হয়েছেন। স্পেনের পালমা ডি মালোরকা বিমানবন্দরে রায়ানএয়ার বোয়িং ৭৩৭ বিমানে শনিবার (৫ জুলাই) এ ঘটনা ঘটে। বিমানটি ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি বিভাগকে পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয় এবং তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

অগ্নিকাণ্ডের খবর শুনেই অনেক যাত্রী দ্রুত নামতে গিয়ে বিমানের পাখা থেকে লাফিয়ে পড়েন। তাদের লাফিয়ে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিমানবন্দরের আঞ্চলিক জরুরি সমন্বয়ক কেন্দ্রের মুখপাত্র বলেন, বিমান থেকে লাফিয়ে পড়ার ঘটনায় অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন। তাদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং ছয় জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছে, পালমা থেকে ম্যানচেস্টারগামী বিমানটি উড্ডয়নের সময় ভুলবশত আগুন লাগার সতর্কবার্তা দিয়ে ফেলে। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com