1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৮৭ বার

আগামী ৫ আগষ্ট থেকে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টি-টেন টুর্নামেন্ট পার সিক্সটি লিজেন্ডস লিগ। এই লিগে ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব।

সাকিব ছাড়াও আরো বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে এই দলে। সাকিবের মতোই সরাসরি চুক্তিতে নাসির হোসেনকেও দলে ভিড়িয়েছে ফ্যালকন্স। বাংলাদেশের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটিতে সবমিলিয়ে ৯ জন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে।

এই তালিকায় আছেন সাকিব, নাসির, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, এনামুল হক জুনিয়র।

বাংলাদেশের বাইরের ক্রিকেটার হিসেবে দলটিতে আছেন ভারতের রিশি ধাওয়ান, শারদ লাম্বা, ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল হেমরাজ, অ্যান্থনি ব্রাম্বলি, শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পাকুমারা এবং দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট।

ডেট্রয়েট ফ্যালকন্স- সাকিব আল হাসান, নাসির হোসেন, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, এনামুল হক জুনিয়র, ক্যামেরন ডেলপোর্ট, রিশি ধাওয়ান, শারদ লাম্বা, চন্দরপল হেমরাজ, মালিন্দা পুষ্পাকুমারা এবং অ্যান্থনি ব্রাম্বলি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights