1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দোহায় যুদ্ধবিরতি আলোচনা বন্ধ থাকলেও গাজা নিয়ে আশার কথা শোনালেন ট্রাম্প  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দোহায় যুদ্ধবিরতি আলোচনা বন্ধ থাকলেও গাজা নিয়ে আশার কথা শোনালেন ট্রাম্প 

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬৩ বার

গাজায় যুদ্ধবিরতি নিয়ে দোহায় আলোচনা বন্ধ থাকলেও আশার কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গাজায় ইসরায়েলি সংঘাত নিয়ে আলোচনা চলছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই এর অগ্রগতি হবে। রোববার (১৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

ট্রাম্প বলেন, গাজা নিয়ে আমরা কথা বলছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে আমরা সরাসরি কোনো পদক্ষেপে পৌঁছাতে পারব। যদিও গত ৪ জুলাই তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন।

গত দেড় বছরের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত গাজায় ৫৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন মানুষ।

এদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সাংবাদিকদের বলেন, তিনি আলোচনার ব্যাপারে এখনো ‘আশাবাদী’। তিনি জানান, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালের মাঝে তিনি কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্র সমর্থিত ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি নানা মতবিরোধে আটকে আছে এবং উভয় পক্ষই বিলম্বের জন্য একে অপরকে দোষারোপ করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com