1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শেষ ওভারে দরকার ১ রান, ৫ বলে ৫ উইকেট হারিয়ে ম্যাচ টাই - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শেষ ওভারে দরকার ১ রান, ৫ বলে ৫ উইকেট হারিয়ে ম্যাচ টাই

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭২ বার

 

ম্যাচ জিততে শেষ ওভারে দরকার ছিল মোটে এক রান, হাতে তখনো পাঁচ উইকেট। ফরম্যাট যাই হোক না কেন, এমন ম্যাচে ব্যাটিং দলেরই জেতার কথা। তবে টানা ৫ বলে ৫ উইকেট হারিয়ে এমন ম্যাচও শেষ পর্যন্ত টাই হয়েছে। আর এমনই ঘটনাই ঘটেছে ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে।

শনিবার (১২ জুলাই) চেশায়ার কাউন্টি ক্রিকেট লিগে এমন ঘটনা ঘটেছে। মাইকেল হিবার্ট ক্রিকেট গ্রাউন্ডে ব্রামহলের বিপক্ষে মাঠে নেমেছিল মার্পেল। কিন্তু ব্রামহলের দেয়া ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবিশ্বাস্যভাবে শূন্য রানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ টাই করে মার্পেল।

ম্যাচের ৪৯ তম ওভার শেষে মার্পেলের স্কোর ছিল পাঁচ উইকেটে ২০১ রান। ইনিংসের ৫০ তম ওভারে বল করেন ব্রামহলের পেসার জশ প্যাটেল। তিনি টানা চার বলে মার্পেলের চার ব্যাটারের উইকেট তুলে নেন। এরপর পঞ্চম বলে রানআউটে ম্যাচ অমীমাংসিত হয়ে যায়।

প্রথম বলে অ্যান্ড্রু ওয়াইল্ডকে বোল্ড করে দেন জশ প্যাটেল। পরের বলে জোয়েল গ্রেসেলিরও স্টাম্প নাড়িয়ে দেন তিনি। তার তৃতীয় বলে এডওয়ার্ড স্কেলটন এলবিডব্লু হয়ে ড্রেসিংরুমে ফিরে যান।  চতুর্থ বলে মার্পেলের ১০ নম্বর ব্যাটার বেন বেইলিকে আউট করে দেন প্যাটেল।

তারপর ব্যাট করতে আসেন মার্পেলের অধিনায়ক জেম হার্স্ট। দু’বলে তাকে এক রান করতে হবে। আর হাতে ছিল এক উইকেট। সেই অবস্থায় পঞ্চম বলটা অফসাইডের দিকে ঠেলে দিয়ে এক রানের জন্য দৌড়ান মার্পেলের অধিনায়ক। কিন্তু স্ট্রাইকার্স এন্ডে রান-আউট হয়ে যান গ্রেগ মার্সল্যান্ড।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ব্রামহল। ৪৮.৫ ওভারেই ২০১ রানে অলআউট হয়ে যায় তারা। সেই রান তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল মার্পেল। কিন্তু শেষ ওভারে চরম নাটকে ৪৯.৫ ওভারে ২০১ রানে অল-আউট হয়ে যায় মার্পেল। আর অবিশ্বাস্য এক ম্যাচের স্বাক্ষী হলো মাইকেল হিবার্ট ক্রিকেট গ্রাউন্ড।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com