1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজধানীতে গুলি করে ও ছুরিকাঘাতে দুইজনকে হত্যা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজধানীতে গুলি করে ও ছুরিকাঘাতে দুইজনকে হত্যা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১১০ বার

 

রাজধানীর মোহাম্মদপুর এবং আদাবর এলাকায় গুলি করে ও ছুরিকাঘাতে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মোহাম্মদপুর এলাকায় আলামিন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে এবং আদাবর এলাকায় ইব্রাহিম (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাতে এই হত্যার ঘটনা ঘটে।

আদাবর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া গণমাধ্যমকে বলেন, নবোদয় হাউসিং এলাকার একটি মসজিদের সামনে ব্যবসায়ী ইব্রাহিমকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। ঘটনার পরপরই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত সজীব ও রুবেল নামে দুই যুবককে একটি পিস্তল ও গুলিসহ আটক করা হয়েছে। আটকরা সম্পর্কে ভাই। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান গণমাধ্যমকে বলেন, চাঁদউদ্যান লাউতলার ৬ নম্বর রোড এলাকায় একটি দোকানের সামনে আলামিনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যান তিনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ইতোমধ্যে  কাজ করছে পুলিশ। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights