1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশের কাছে ধরাশায়ী পাকিস্তান, যা বললেন রমিজ রাজা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশের কাছে ধরাশায়ী পাকিস্তান, যা বললেন রমিজ রাজা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১১৪ বার

ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর এবার বিপরীত চিত্র প্রতিপক্ষ দলের ভেন্যুতে। টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে পাকিস্তান। চ্যালেঞ্জিং কন্ডিশনে জয়ের পুরো কৃতিত্ব বাংলাদেশকে দিচ্ছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। সেই সঙ্গে পাকিস্তানের ঘাটতির জায়গাও দেখিয়ে দিয়েছেন। 

পাকিস্তান দলের সঙ্গে বাংলাদেশ সফরে আছেন রমিজ রাজাও। ধারাভাষ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল রমিজ স্পিকস’–এ কথা বলেছেন চলমান সিরিজের নানা দিক নিয়ে।

বাংলাদেশের প্রশংসা করে রমিজ রাজা বলেন, ‘পাকিস্তান ম্যাচ হারল, সিরিজও হেরে গেল। বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ আবারো পাকিস্তানকে শিখিয়ে দিলো যে কঠিন পিচে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে পারে। বাংলাদেশ শেষ দিকে অনেক ক্যাচ মিস করেছিল, চাপের মধ্যে এমন হতেই পারে। ফাহিম যদি আউট না হতো তাহলে পাকিস্তান জিততেও পারত। কিন্তু পাকিস্তান নিজেরাই নিজেদের জন্য ম্যাচ অনেক কঠিন করে ফেলেছে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে।’

বাংলাদেশের জয়ের মূলমন্ত্র হিসেবে দলীয় আত্মবিশ্বাসকে বড় করে দেখছেন রমিজ রাজা। এ ছাড়া আলাদা করে প্রশংসা করেছেন জাকের আলীর লড়াকু ইনিংসের। তার মতে, ‘পাকিস্তান ঘরের মাঠে ৩-০ এ সিরিজ জিতে এসে ফেবারিট ছিল এই সিরিজে। কিন্তু বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে কারণ তাদের সমর্থক দিয়ে গ্যালারি ভরা ছিল, তাদের স্পিরিট ছিল অনেক বেশি। ব্যাটিংয়েও তারা অনেক ভালো করেছে। বিশেষ করে জাকের আলী দারুণ খেলেছে। সবমিলিয়ে বাংলাদেশের পারফরম্যান্স অনেক ভালো ছিল।’

পাকিস্তান দলের দুর্বলতা নিয়েও কথা বলেছেন রমিজ। বিশেষ করে টাফ কন্ডিশনে খেলার জন্য স্পেশালিস্ট বোলারের অভাবকে দায়ী করেন তিনি। বলেন, ‘আজ (গতকাল) পাকিস্তানের একজন স্পেশালিস্ট স্পিনারও ছিল না। আর এটা বড় একটা ঘাটতি। বাংলাদেশের রিশাদ মার খেলেও সে একজন রেগুলার বোলার— কঠিন পরিস্থিতিতে স্পেশালিস্ট বোলারদেরই দরকার হয়।’

রমিজ আরও বলেন, ‘পাকিস্তানকে বলব, এই হার থেকে শিখতে হবে। এগিয়ে যেতে হলে অনেক কিছুই করতে হয়। টেকনিক নিয়ে কাজ করতে হবে। শুধু বিগ হিটিং দিয়ে কাজ হবে না। কেমন উইকেটে কেমন শট খেলতে হবে, কখন বিগ হিটিং করতে হবে, আপনার ডিফেন্স কতটা শক্তিশালী, রানিং বিটুইন দ্য উইকেটের কী অবস্থা—সবকিছুই ঠিক করতে হবে পাকিস্তানকে। অনেক কিছু শেখার বাকি আছে, অনেক কিছু বুঝার বাকি আছে এবং সেই অনুযায়ী কাজ করা শেখাও বাকি।’

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights