1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ধেয়ে আসছে গ্রহাণু, পৃথিবীর পাশ দিয়ে ছুটে যাবে শনিবার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ধেয়ে আসছে গ্রহাণু, পৃথিবীর পাশ দিয়ে ছুটে যাবে শনিবার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৬৩ বার

২০২৫ ওএক্স’ নামের বড় একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

গ্রহাণুটি শনিবার (২৬ জুলাই) ২৮ লাখ ১০ হাজার মাইল দূর থেকে পৃথিবীকে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

নাসার তথ্যমতে, ২০২৫ ওএক্স নামের গ্রহাণুটি পৃথিবীর জন্য তেমন কোনো হুমকির নয়। এ বিষয়ে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিশেষজ্ঞ ইয়ান জে ও’নিল বলেন, ‘এমন গ্রহাণুর আসা–যাওয়া খুবই নিয়মিত ঘটনা। আমরা জানি, গ্রহাণুটি কোথায় আছে। আগামী ১০০ বছর পর গ্রহাণুটি কোথায় থাকবে, সে তথ্যও আমরা জানি।

আগামী সপ্তাহে ‘২০২৫ ওডব্লিউ’ নামের আরও একটি গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার কথা রয়েছে। ওডব্লিউ গ্রহাণুটির আকার প্রায় ২১০ ফুট। গ্রহাণুটি ২৮ জুলাই পৃথিবীর কাছাকাছি অবস্থান করবে।

নাসার সেন্টার ফর নিয়ার–আর্থ অবজেক্ট স্টাডিজের গ্রহাণু বিশেষজ্ঞ ডেভিড ফার্নোচিয়া জানিয়েছেন, ২০২৫ ওএক্স গ্রহাণুটি দুরবিন দিয়ে দেখা যাবে না। আগামী ২০২৯ সালে অ্যাপোফিস নামের একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছে অর্থাৎ ৩৮ হাজার কিলোমিটারের মধ্যে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৫০ মিটারের চেয়ে বড় এবং পৃথিবীর কাছাকাছি অবস্থান করা গ্রহাণুকে সম্ভাব্য বিপজ্জনক বলে মনে করা হয়। যদিও ওএক্স গ্রহাণুটি নিরাপদ দূরত্বে থাকবে, তবুও নজরে রাখছেন বিজ্ঞানীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com