1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ট্রাম্প-পুতিনের বৈঠক কেমন হয়েছে, জানালো রাশিয়া - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ট্রাম্প-পুতিনের বৈঠক কেমন হয়েছে, জানালো রাশিয়া

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার

 

আলাস্কায় অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তিন ঘণ্টার দীর্ঘ সাক্ষাৎ ‘অত্যন্ত ইতিবাচক’ হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শনিবার (১৬ আগস্ট) রাশিয়ান সংবাদ সংস্থার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

আলোচনার পর দুই নেতা কেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দেয়ার সিদ্ধান্ত নেন তা ব্যাখ্যা করে পেসকভ বলেন, ‘উভয়েই বিস্তৃত বিবৃতি দিয়েছেন, তাই এর কোনো প্রয়োজন ছিল না। দুই নেতার এই কথোপকোথন শান্তির পথ খুঁজে বের করতে আত্মবিশ্বাসের সঙ্গে একসাথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবে।

এর আগে, স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৮ মিনিটে আলাস্কার অ্যাঙ্কোরেজে এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে বহুল প্রতিক্ষীত বৈঠক অনুষ্ঠিত হয় এই দুই নেতার। প্রায় ৩ ঘণ্টা ধরে বৈঠক করেন তারা।

ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিনের জবাব ‘পরেরবার মস্কোতে’ :

এদিকে বৈঠক শেষে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘১০–এ ১০। আমাদের মধ্যে দারুণ মিল ছিল। আলোচনা ইতিবাচক হয়েছে। এখন ইউরোপের দেশগুলোকে সম্পৃক্ত করে একটি চূড়ান্ত চুক্তির দায়িত্ব জেলেনস্কির।

আগামীতে রাশিয়া ও ইউক্রেন সরাসরি আলোচনায় বসবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। সেই আলোচনায় পুতিন ও জেলেনস্কি থাকবেন। এদিকে যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তিনিও আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ‘ট্র্যাজেডি’ হিসেবেও উল্লেখ করে তিনি। বলেন, ‘যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে।

জানা গেছে, বৈঠক শেষে ট্রাম্প ও পুতিন আলাস্কা ছাড়ছেন। পুতিন এরই মধ্যে উড়োজাহাজে উঠেছেন। পুতিন মস্কোর উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কিছুক্ষণ পর ট্রাম্পও তাকে বহনকারী উড়োজাহাজে উঠে যান। কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজ দুটি নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা করবে।

এর আগে স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টার দিকে আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ অবতরণ করে। এর কিছুক্ষণ পর সেখানে পৌঁছায় পুতিনকে বহনকারী উড়োজাহাজও। এরপর বিমানবন্দরে পুতিনকে লালগালিচায় উষ্ণভাবে বরণ করে নেন ট্রাম্প। পরে দুই নেতার মধ্যকার বহুল প্রতীক্ষিত তিন ঘণ্টার বৈঠকটি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com