1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আফগানিস্তানে ভূমিকম্প, পুরো গ্রাম ধ্বংস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আফগানিস্তানে ভূমিকম্প, পুরো গ্রাম ধ্বংস

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার

 

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূমিকম্পে এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

তালেবান সরকারের একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে, ভূমিকম্পে শত শত বাড়ি ধ্বংস হয়ে গেছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় শত শত মানুষ নিহত ও আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত অন্তত ২০ :

বিবিসি বলছে, পাকিস্তানের সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলার মাজার উপত্যকায় সবেচেয়ে বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই উপত্যকাটি পাহাড়ি এলাকায় অবস্থিত। এখন পর্যন্ত ভূমিকম্পে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এদিকে দুর্গম পাহাড়ি এলাকায়  উদ্ধার অভিযানে সহায়তার জন্য ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের একজন কর্মকর্তা।

কুনার প্রদেশের পুলিশ প্রধান বিবিসিকে জানিয়েছেন, বন্যা এবং ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসের কারণে এলাকায় যাওয়ার সড়কগুলো বন্ধ হয়ে গেছে। আপাতত শুধুমাত্র আকাশপথেই উদ্ধার অভিযান সম্ভব বলে জানান তিনি।

 

তালেবান কর্মকর্তারা বলছেন, তালেবান কর্মকর্তারা আরও জানান, তাদের যে সীমিত সম্পদ রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে হেলিকপ্টারের সহযোগিতা চাইছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com