1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মেজরসহ নিহত ৫ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মেজরসহ নিহত ৫

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার

পাকিস্তানের গিলগিট বালতিস্তানের থাকদাস সেনানিবাস থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হুদোর গ্রামের কাছে একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পাক সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে, সকাল ১০টার দিকে একটি এমআই-১৭ হেলিকপ্টার ঠাকদাস সেনানিবাস থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হুদোর গ্রামের কাছে বিধ্বস্ত হয়।

 

এতে আরও বলা হয়, ‘নিয়মিত প্রশিক্ষণে উড্ডয়নের সময় হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং এটি বিধ্বস্ত হয়।

পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, নিহত ক্রু সদস্যরা হলেন- পাইলট ইন কমান্ড মেজর আতিফ, সহ-পাইলট মেজর ফয়সাল, ফ্লাইট ইঞ্জিনিয়ার নায়েব সুবেদার মকবুল এবং ক্রু প্রধান হাবলদার জাহাঙ্গীর ও নায়েক আমির।

এ দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক বিবৃতিতে, শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com