1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকহানাদার মুক্ত দিবস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকহানাদার মুক্ত দিবস

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকহানাদার মুক্ত দিবস। ইতিহাসের এই দিনটি জেলাটিতে বিশেষ তাৎপর্য বহন করে। 

কারণ দীর্ঘ ৯ মাস সংগ্রাম ও লক্ষ প্রাণের আত্মত্যাগে ১৯৭১ এর এইদিনে ঠাকুরগাঁও শত্রুমুক্ত হয়। দিনটির গুরুত্ব ধরে রাখতে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা উদীচী সংসদ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কার্যক্রম পালন করে আসছে।

এই দিবস টি উপলক্ষে রাত বারোটা এক মিনিটে উদীচী শিল্পীগোষ্ঠী অপরাজেয় ৭১ এ মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সকালে ঠাকুরগাঁও জেলা শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলকে

জেলার প্রথম শহীদ মোহাম্মদ আলীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সর্দার মোস্তফা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ অন্যান্যরা।

দিবসটি দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে।

 

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com