1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় হাইব্রিড চিকন ধানের জাত সুবর্ন-৫ মেগা মাঠ দিবস অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় হাইব্রিড চিকন ধানের জাত সুবর্ন-৫ মেগা মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার

 

২০ শে এপ্রিল সোমবার বিকেল ৪ টার দিকে খুলনা জেলার নেবুদিয়া স্কুল মাঠে ১৫০ জন কৃষক নিয়ে বোরো মৌসুমে হাইব্রিড চিকন আগাম ধানের জাত সুবর্ন-৫ মেগা মাঠ অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের ডিজিএম সেলস সিরাজ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোনাল ম্যানেজার কৃষিবিদ মশিউর রহমান এবং উপ সহকারি কৃষি অফিসার সঞ্জয় পোদ্দার।
কৃষক ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং এক্টিং রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মাসুম বিল্লাহর সঞ্চালনায় আয়োজিত মাঠ দিবসে স্বাগত বক্তৃতা করেন,টেরিটোরি ম্যানেজার কৃষিবিদ রফিকুল ইসলাম রাহুল।
এই পর্যায়ে সকলের উদ্দেশ্যে আগাম বোরো মৌসুমে হাইব্রিড চিকন ধানের জাতের কথা বলা হয়। সকলকে সরজমিনে নিয়ে স্বচক্ষে দেখিয়ে দেয়া হয়।
ধানের জীবনকাল স্বপ্লমেয়াদি হওয়ায় আগাম চাষাবাদ করে ধান কেটে ঘরে তুলতে পারে বলে দেখিয়ে দেয়া হয়। চিকন জাতের আগাম জীবনকাল ১৩০দিন হওয়ায় সকলে সন্তোষ প্রকাশ করেন। ধানের কার্যকরী কুশি ১৫ টি এবং শীষের গড় দৈঘ্যে ১১ সেমি এবং চিটা নেই সরজমিনে সকলকে দেখিয়ে দেয়া হয়। কৃষক পর্যায়ে সকলেই সন্তোষ প্রকাশ করেন এবং আগামী মৌসুমে এই জাত টি যেনো বাজার জাত করা হয় সে বিষয়ে বিশেষভাবে অনুরোধ করেন।
ধান ক্ষেতে গিয়ে সরেজমিনে দেখা যায়, ধানে কোনো ধরণের রোগ বালাই নেই।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights