1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার

২৩ শে এপ্রিল সকাল ১০ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‍্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুয়াজ শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ( ভারপ্রাপ্ত ) ও ভেটেরিনারী সার্জন জুপি রানী সরকার, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, মেডিকেল অফিসার যথাক্রমে ডাঃ সোনিয়া মল্লিক পাপড়ী, ডাঃ শরীফুল ইসলাম ও ড়াঃ সুস্মিতা নন্দী, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান। সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার, নার্স ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights