1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার

২৬ শে এপ্রিল বিকেল ৫ টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আর্টলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( বালক-বালিকা ) ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে বালক দলের মধ্যে পাতলে ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এবং রানার্স হয় ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। অপরদিকে বালিকাদের মধ্যে ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এবং রানার্সআপ হয় কোলাপাটগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজু তাহমিনা সুলতানা নীলা।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সদস্য ও শরীফ নাঈমুল হক ও সিকদার ইবাদুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার যথাক্রমে পলাশ মন্ডল, সঞ্জয় দাস, নাজমুন্নাহার , সীমা রানী, শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোল্যা ফরিদ আহমেদ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com