1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করলেন শেখ আব্দুর রশিদ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করলেন শেখ আব্দুর রশিদ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও জেকেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে একযোগে চলছে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা। প্রচণ্ড গরমের মধ্যেও শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে, আর তাদের সন্তানদের জন্য বাইরে অপেক্ষা করছেন অভিভাবকরা।

এমন সময় রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ পরীক্ষাকেন্দ্র এলাকায় উপস্থিত হয়ে অভিভাবকদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন। তিনি গরমে কষ্টে থাকা অভিভাবকদের খোঁজখবর নেন এবং কিছু সময় তাদের পাশে অবস্থান করেন। এ সময় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে নিজের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেন। এরপর তিনি বিকালে নৈহাটি ইউনিয়নের ইলাইপুর এলাকায় গনসংযোগ করেন।

বিভিন্ন স্থানে তার সাথে উপস্থিত ছিলেন আজিজুর রহমান, দুল ইসলাম, তৈয়েবুর রহমান, মীর ইমরান, শেখ আহসান,আরিফ বাবু, আনোয়ার হাওলাদার, মনিরুল ইসলাম, মেজবাহ উদ্দিন, মঞ্জুর আরেফিন, সাদ্দাম, সরোয়ার, জাফর, শামসুর রহমান,আলামিন শেখ, পলাশ, সাদ্দাম হোসেন, নুর ইসলাম, আলাল, জাহাঙ্গীর হালদার, ইউসুফ শেখ, আকতার হোসেন, আমির আলী, মেহেদী হাসান, আবুল বাশার, সোহেল শেখ, কাজল, আরিফ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights