1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনা দৌলতপুরের সোনামিয়া হত্যা মামলার আসামি রনি র‍্যাব কর্তৃক গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনা দৌলতপুরের সোনামিয়া হত্যা মামলার আসামি রনি র‍্যাব কর্তৃক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার

খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যাকাণ্ডে জড়িত (সন্দিগ্ধ) এবং একাধিক মামলার আসামি ন্যাটা রনিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল।

জানা যায়, গত ১২/০৪/২০২৬ খ্রি. তারিখ কেএমপি’র খালিশপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ পলাতক আসামি মোঃ রনি ওরফে ন্যাটা রনিকে (২৫), ২৭ এপ্রিল ২০২৬ খ্রি. সন্ধ্যা ৭:২০ ঘটিকার সময় র‌্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টার এর সামনে থেকে গ্রেফতার করে। ধৃত আসামি মোঃ রনি ওরফে ন্যাটা রনির পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর খালিশপুর থানায় তার বিরুদ্ধে ০১টি হত্যা মামলা (সোনামিয়া হত্যা মামলা), ২টি হত্যা চেষ্টা মামলা, ০১টি দস্যুতার মামলা, ০২টি চুরি মামলাসহ মোট ০৬টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া ধৃত আসামির বিরুদ্ধে খালিশপুর থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি’র খালিশপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights