
বগুড়ার সিএনজি চালক মিলন (৩২) নিখোঁজের ৫ দিন পর আজ শুক্রবার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
মিলন বর্তমানে বগুড়া সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের জামিল নগর, মিকরাইল নামের এক ব্যক্তির বাসায় পরিবারসহ ভাড়া থাকতো। সে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি এলাকার জাঙ্গাইর গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে। সে প্রতিদিনের ন্যায় গত ২ আগস্ট সকালে ভাড়ায় চালিত সিএনজি চালাতে বের হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, ঐদিন বিকালে মহানগরের চারমাথা থেকেসিরাজগঞ্জের উদ্দেশ্যে কন্টাক ভাড়া নিয়ে যায়। ঐদিন রাত থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তারপর থেকে তার পরিবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খুঁজতে থাকে। এদিকে সিএনজি মালিক মাসুম তার মত করে থানায় জিডি এবং বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করে। নিখোঁজের চার দিনের মাথায় মাসুম তার সিএনজি শিবগঞ্জ উপজেলার রায় নগর এলাকা থেকে উদ্ধার করে। তার একদিন পর আজ শুক্রবার সকালে তার পরিবার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় একটি লাশ জলাশয়ে কচুরিপানার মধ্যে ভেসে আছে। এমন খবরের ভিত্তিতে তার পরিবার উক্ত স্থানীয় গিয়েঅর্ধ গলিত লাশ সনাক্ত করে। বিশেষ করে তার স্ত্রী তারপরহিত গেঞ্জি দেখে শনাক্ত করে। পরে তাড়াশ তাড়াশ থানা পুলিশ লাশ উদ্ধার করে। লাশ চূড়ান্তভাবে শনাক্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।