সাভারে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়িতে আগুন ও ওসি আহত

ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিসহ একাধিক দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে উত্তেজিত শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, আজ বুধবার সকালে হেমায়েতপুর-সিংগাইর সড়ক থেকে পুলিশ বিক্ষোভকারী শ্রমিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। জনতা ও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

ঘটনার বিবরণ দিয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, সকালে পদ্মার মোড় এলাকায় দুই দিক থেকে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক একজোট হয়ে পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে পুলিশ তা প্রতিহত করে। ওই সময়েই আন্দোলনকারীরা সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তাদের হামলায় ওসি গুরুতর আহত হন।

জনপ্রিয় সংবাদ

কুয়েতে নতুন যৌথ সামরিক কমান্ড কেন্দ্র গড়ছে জিসিসি

Verified by MonsterInsights

সাভারে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়িতে আগুন ও ওসি আহত

আপলোডের সময় : 04:23:12 pm, Wednesday, 4 November 2026