1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস চট্টগ্রামের ২০২৪-২০২৫ কার্যকরী কমিটি গঠন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস চট্টগ্রামের ২০২৪-২০২৫ কার্যকরী কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১০০ বার

এস এম রমজান আলী, স্টাফ রিপোর্টার: বিশ্বের অন্যতম বৃহত্তম নারী স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস চট্টগ্রামের ২০২৪-২০২৫ কার্যকরী কমিটি গঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সু-স্বাস্থ্য’র চেয়ারম্যান জেব-উন-নেছা চৌধুরী ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস চট্টগ্রামের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ফাতেমা জহুরা। কমিটির অন্যান্য সদস্যগণ যথাক্রমে প্রথম ভাইস প্রেসিডেন্ট আমিন ফারজানা শাম্মি, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট আফরোজা জামান, ইমিডিয়েট ফার্স্ট প্রেসিডেন্ট জেরিন নিজাম শেখ, ট্রেজারার ক্রিস্টিনা জয়তী ম্যানডেজ, জয়েন্ট সেক্রেটারী রেশমী আক্তার, ইন্টারন্যশনাল সার্ভিস অরগাইনেজার রিজওয়ানা সালেহ, ক্লাব কোরসপেনডেন্ট এঞ্জেলা রোজ গোলসান ভেজ, এক্সিকিউটিভ মেম্বার সৈয়দা কামরুন নাহার, সাবরিনা আজমী কান্তা, পাউলিনা পেনেইরিও, রুম্মান আফতাব, আফরোজা ইয়াসমিন, কাইনাত আজমী ও নুসরাত শারমীন নির্বাচিত হন। ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস্ চট্টগ্রাম কমিটি শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে চট্টগ্রাম জেলা ও উপজেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও নবগঠিত কমিটি নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কিশোর-কশোরীদের বয়:সন্ধি স্বাস্থ্য এবং সমাজের সুবিধা বঞ্চিত নারীদের শিক্ষা স্বাস্থ্য নিয়েও কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights