1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাকেরগঞ্জ পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাকেরগঞ্জ পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন

শফিকুল ইসলাম-(বরিশাল) বাকেরগঞ্জ
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার

বাকেরগঞ্জ শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। রবিবার (৩ই নভেম্বর ) সকালে বাকেরগঞ্জ পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম ইসমাম। এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।

কে.এম ইসমাম বলেন, সরকারি নির্দেশ অনুয়ায়ী আমাদের এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বরিশাল-বরগুনা রোড সংলগ্ন সরকারি দপ্তরের জায়গায় উপজেলা প্রশাসনের উদ‍্যোগে অবৈধ দখলদার উচ্ছেদের লক্ষ‍্যে অভিযান পরিচালিত হয়। পাশাপাশি কোন চাঁদাবাজ চক্রের যোগসাজশে যেন পৌর এলাকার কোন রাস্তা কিংবা সড়ক অবৈধ দখলদারদের হাতে না যায় সে বিষয়ে উপজেলার সকল সম্মানিত নাগরিকদের নিকট হতে তথ‍্য প্রদানের মাধ‍্যমে সহযোগিতা কামনা করছি।

তথ‍্য প্রদানের জন‍্য উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ক‍্যাম্প ও পুলিশ ক‍্যাম্পে যোগাযোগের জন‍্য অনুরোধ করা হলো। শান্তি-শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও পৌরসভার জনসাধারণের চলাচল সহজ করার লক্ষ‍্যে এ অভিযান চলমান থাকবে।

বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড সহ বাকেরগঞ্জ সরকারি কলেজের প্রবেশপথ সহ ও বাকেরগঞ্জ বরগুনা রোডের পাশে যত অবৈধ স্থাপনা ছিল সব উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আগেই মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল।

কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। বাকেরগঞ্জে রাস্তার দুই পাশে এখনো যত অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ অবৈধ উচ্ছেদ অভিযান কার্যক্রম চলবে।

উপজেলাবাসি সরকারের এমন কর্মকান্ডে খুশি হয়ে বলেন, এই উচ্ছেদ অভিযানকে আমরা সাধুবাদ জানাই, তবে ভবিষ্যতে অন্য কেহ যাতে পেশি শক্তি বা রাজনৈতিক শক্তি দিয়ে আবার অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে প্রশাসনের দৃষ্টি রাখার অাবেদন জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com