1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শচীনকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রুট - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শচীনকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রুট

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার

টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করে সবোর্চ্চ রানের রেকর্ডটি এতদিন ছিল শচীন টেন্ডুলকারের দখলে। ভারতের সাবেক এই ব্যাটারকে এবার ছাড়িয়ে গেলেন জো রুট। ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটারের চতুর্থ ইনিংসে সবমিলিয়ে রান এখন ১ হাজার ৬৩০।

এই রেকর্ড গড়ার পথে রুট খেলেছেন মোট ৪৯ ইনিংস। শচীনের চেয়ে ১১ ইনিংস কম খেলেই তাকে ছাড়িয়ে গেলেন রুট। ৬০ ইনিংসে ১ হাজার ৬২৫ রান করে এই রেকর্ডের শীর্ষে ছিলেন শচীন।

মোট রানে শচীনকে ছাড়িয়ে গেলেও সেঞ্চুরি সংখ্যায় এখনও পেছনে আছেন রুট। চতুর্থ ইনিংসে রুটের সেঞ্চুরি দুটি, তবে শচীনের তিনটি। ব্যাটিং গড়ে অবশ্য শচীনের চেয়ে অনেক এগিয়ে রুট। এই ইংলিশ ব্যাটারের গড় ৪১.৭৯, আর শচীনের ৩৬.৯৩।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights