1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তাড়াশে জমিতে সেচ দেওয়া নিয়ে মারধর মামলায় পিতাপুত্র গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তাড়াশে জমিতে সেচ দেওয়া নিয়ে মারধর মামলায় পিতাপুত্র গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার

মোঃ শরীফ আহমেদ স্টাফ রিপোর্টার।

সিরাজগঞ্জের তাড়াশে ক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত করার মামলায় পিতাপুত্র কে গ্রেফতার করেছে পুলিশ ।

শুক্রবার দুপুরে গ্রেফতার পিতা-পুত্রকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

মামলা সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ জানুয়ারী) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মৃত.মোসলেম উদ্দিনের ছেলে আশরাফ আলী (৪০)’র সাথে একই গ্রামের মাহমুদুল হকের ছেলে শহিদুল ইসলাম লেবু (৫৫)র সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে জমিতে মোঃ আশরাফ আলী তার লিজ কৃত জমিতে পানি সেচ দিতে যায়। এসময় শহিদুল ইসলাম লেবু তাকে বাধা দিলে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে শহিদুল ইসলাম লেবু, তার ছোট ছেলে শাকিল আহমেদ (২২) ও বড় ছেলে বুলবুল আহমেদ (৩৩) এবং তার স্ত্রী বড় ছেলের বউসহ ছয় থেকে সাত জন মাটির কাটার কোদালঁ, রামদা, বটি, ও লাঠিসোটা নিয়ে তাকে পিটিয়ে গুরুত্বর আহত করেন। এ সময় খবর পেয়ে আশরাফ আলী স্ত্রী আফরোজা খাতুন, তার ভাই মোক্তার হোসেন (৪৪) আব্দুল মান্নান (৫০) ও তার স্ত্রী জাহানারা বেগম এগিয়ে গেলে তাদের পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা গিয়ে তাদের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় আশরাফ আলী (৪০), আব্দুল মান্নান (৫০) ও জাহানারা বেগম কে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিব ২৫০শয্যা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পরে বৃহস্পতিবার আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র মারপিটের বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। পরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এজাহার ভুক্ত দুজন কে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights