
শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি: আইয়ুব আলী আকন্দ, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের বাসিন্দা। আয়ুইব আলী আকন্দের বয়স ৬৫ প্রায়।উনার মনে আল্লাহ এর প্রতি প্রেম ও ভালবাসা থেকেই সহীহ্ নিয়ত পুরুন করার উদ্দেশ্য সফর শুরু করেছেন। কঠিন মনোবল,বুকভরা সাহস আর অজেয়কে জয় করতে আজ ১০ই জানুয়ারী বুধবার তিনি তার নিজ বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি ও তার পরিবার সুস্থ ও সহি সালা মতে পৌছে তার মনোবাসনা পুরণ সহ পবিত্র হজব্রত পালনের জন্য সকলের নিকট দোওয়া কামনা করেছেন।।