1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে ৩০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে ৩০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৮৫ বার

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র অফিস থেকে গরীর ও শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রশিকা বাংলাদেশের একটি বে-সরকারী উন্নয়ন সংস্থা। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশিকার প্রধান নির্বাহী জনাব সিরাজুল ইসলামের পৃষ্টপোষকতায় দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসুচির আওতায় প্রতিবছরের ন্যায় এবছরও গাইবান্ধা জেলার জন্য ১২০০টি কম্বল বরাদ্দ করেছেন। এই কম্বলগুলো গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর, সাঘাটা ও পলাশবাড়ী উপজেলায় প্রশিকার বিভিন্ন শাখা অফিস থেকে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকালে তৃতীয় দিনে গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার সংস্থার নিজস্ব কার্যালয় থেকে ৩০০ টি কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) লাইছুর রহমান, পল্লী অগ্রগতি সংস্থা,নির্বাহী পরিচালক সুরুজ হক লিটন,পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক দুদু, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক কামরুজ্জামান ছামাদ। এসময় আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ীর শাখা ব্যবস্থাপক ফজলুল করিম প্রধান, উন্নয়ন কর্মী সোহেল খন্দকার, রিপন মিয়া, আশরাফুল ইসলাম,মাহিম মিয়া, মোছাঃ সাবেরা খাতুন প্রমুখ । সভাপতিত্ব করেন গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশবাড়ী উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক সিদ্দিকুল আলম মৃধা।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ প্রশিকার বিভিন্ন কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন। সার্বিক সহযোগীতায় ছিলেন প্রশিকা পলাশবাড়ী উন্নয়ন এলাকার সকল স্তরের কর্মীবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com