1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ,সম্পাদকের দু:খ প্রকাশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ,সম্পাদকের দু:খ প্রকাশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৯২ বার

“মসজিদের তিন লক্ষ পচিশ হাজার টাকা আত্মসাতের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ”  শিরোনামে গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইয়ুথ টেলিভিশনের  এর অনলাইন ভার্সন ইয়ুথ টিভি নিউজ এ প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর জেলার কমলনগর পাটোয়ারীরহাট ইউনিয়নে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন , মসজির কমিটির সভাপতি সহ কমিটির সকলেই।তাঁদের প্রতিবাদলিপিতে দাবি করা হয়-তথাকথিত ও এলাকার কিছু কুটিল ও ষড়যন্ত্রকারী লোকদের দ্বার প্ররোচিত হয়ে লক্ষিপুরের প্রতিনিধি কোন বাচ বিচার ও তথ্যর সত্যতা যাচাই না করেই সংবাদটি প্রকাশ করা হয় যার অর্থ এই যে, প্রতিবেদনটির তথ্য-উপাত্ত সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

সংবাদে উল্লেখ করা হয়, মসজিদ ফান্ডের তিন লক্ষ পচিশ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে গ্রামবাসী।

লক্ষ্মীপুর জেলার কমলনগর পাটোয়ারীরহাট ইউনিয়নে মসজিদ ফান্ডে পাবলিকের দেওয়া তিন লক্ষ পচিশ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মমতাজ মেম্বার বাড়ি সমাজের জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন (৩৫)এর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে এলাবাসীর চাপের মুখে পরে, এক পর্যায় কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন টাকার কথা স্বীকার করে তা ফেরত দিবে বলে এলাকাবাসীর নিকট সময় চাওয়া হয় । ইসমাইল হোসেনের চালবাজিতে পরে কিছু তার পক্ষে মসজিদের কিছু দায়িত্বশীল ব্যক্তি টাকার জন্য সময় দিলেও অনেকেই তাতে একমত হয়নি এবং এ ব্যপারে কোন লিখিত রেজুলেশন করা হয়নি।

এ ব্যপারে কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন এর মুঠো ফোনে কয়েকবার কল দিয়ে ফোন বন্ধ থাকায় কোন রকম যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মসজিদের অর্থ আটকা থাকায় উন্নয়ন ও সংস্কারমূলক কাজ করা যাচ্ছে না তাই এ নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘ ক্ষোভ বিরাজ করছে ।

কমিটির সভাপতি মো: হারুন বলেন, এ ধরনের কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি হয়নি।আর ইসমাইল হোসেনও কোন টাকা আত্নস্বাৎ করেনি। প্রকৃত সত্য হলো, ইসমাইল হোসেন দীর্ঘ দিন ধরে কমলনগর পাটোয়ারীরহাট ইউনিয়নে মসজিদ কমিটির কোষাধক্ষ্য পদে ছিলেন।এরপর তাকে তার সুনাম ও সততার জন্য তাকে সমজিদ কমিটির সকলে ও গ্রামবাসী মিলে তাকে সাধারণ সম্পাদক করা হয়। কোষাধক্ষ্য পদে থাকাকালিন সময়ে তার কাছে যে সকল অর্থ ছিল তা তিনি যথাসময়েই বুঝিয়ে দিয়েছেন।তার যদি এমন অর্থ আত্নস্বাতের অভিযোগ থাকতো তবে কি সকলে মিলে তাকে সাধারণ সম্পাদক করে? এই সংবাদটি সম্পূর্ন মিথ্য। কোন সত্য মিথ্যা যাচাই না করেন তা প্রকাশ করা হয়েছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে মসজিদ কমিটির কোষাধক্ষ্য পদে ছিলাম। সেই সময়েও আমার কোন অর্থ আত্নস্বাতের অভিযোগ ছিলনা।গ্রামের লোকজন ও মসজিদ কমিটির সকলে মিলে ভালোবেসে আমাকে কমিটির সাধারণ সম্পাদক করেছেন।এজন্য আমি তাদের নিকট চির কৃতজ্ঞ। এলাকার কিছু খারাপ লোকজন মিথ্যা তথ্য দিয়ে এই রিপোর্টটি করিয়েছে। আমি এই রিপোর্টটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে জোর দিয়ে বলছি, কেউ যদি আমার কোন অর্থ আত্নস্বাতের অভিযোগ প্রমাণিত করতে পারে তবে আমাকে যে শাস্তি দেওয়া হবে তা আমি মাথা পেতে নিব।

সম্পাদকের বক্তব্য: এদিকে,লক্ষ্মীপুর জেলার কমলনগর পাটোয়ারীরহাট ইউনিয়নে মসজিদ কমিটির পক্ষ থেকে প্রতিবাদ দেওয়ার পরে প্রকাশিত সংবাদের ও প্রতিবাদের ভিত্তিতে অনুসন্ধান করে ইয়ুথ টিভি নিউজের অনুসন্ধানী টিম।অনুসন্ধান করে জানতে পারে যে, প্রকাশিত সংবাদের তথ্যে অসংগতি খুজে পায় ইয়ুথ টিভি নিউজের অনুসন্ধানী টিম। প্রকাশিত সংবাদের তথ্যে তথ্যগত ভুল থাকায় আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে সম্পাদক মহোদয়।একই সাথে ভবিষ্যতে ইয়ুথ টিভি নিউজে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ ইয়ুথ টেলিভিশন কর্তৃপক্ষ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights