1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দারুল আমান ট্রাস্টের তাফসির মাহফিল প্রথম দিন অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দারুল আমান ট্রাস্টের তাফসির মাহফিল প্রথম দিন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৭০ বার

নিজস্ব প্রতিবেদক:

পাবনার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাবনা দারুল আমান ট্রাস্টের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। আজ দ্বিতীয় দিনে তাফসির পেশ করবেন সময়ের আলোচিত ইসলামী বক্তা মাওলানা আমীর হামজা।

শনিবার (২০ জানুয়ারি) রাতে পাবনার বাস টার্মিনাল সংলগ্ন দারুল আমান ট্রাস্ট মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে মসজিদে ত্বাকওয়ার পেশ ইমাম আব্দুস শাকুরের পরিচালনায় প্রথম দিনের মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন ঢাকা থেকে আগত মাওলানা সাদিকুর রহমান আল-আজহারী ও দ্বিতীয় বক্তব্য হিসেবে তাফসির পেশ করেন রাজশাহী থেকে আগত মাওলানা মুশতাক আহমাদ।

মাহফিলের দ্বিতীয় দিনে রবিবার (২১ জানুয়ারি) সকাল ৯ ঘটিকার মহিলা মাহফিলে প্রধান অতিথি হিসেবে কুরআন ও হাদীসের আলোকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া হতে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতী আমীর হামজা।

রাতে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন, মাওলানা আমীর হামজা। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করবেন ঈশ্বরদী থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুল্লাহ কাওছারী বিন হায়দারী।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights