1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানে সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে মহা রাম-নবমী উদযাপন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানে সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে মহা রাম-নবমী উদযাপন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার

দীপংকর মল্লিক,বান্দরবান প্রতিনিধি: মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রের জন্মজয়ন্তী শুভ রাম-নবমী উপলক্ষে বান্দরবানে নানা আয়োজনে উদযাপিত হলো মহা রাম-নবমী।

বান্দরবানে মহা রাম-নবমী অনুষ্ঠান ২য় বারের মতো আয়োজন করেন সনাতন বিদ্যার্থী সংসদ, বান্দরবান জেলা শাখা। আজ রোববার সকালে বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দিরে সাত্ত্বিক সমারোহে মাঙ্গলিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মহা রাম-নবমী অনুষ্ঠান উপলক্ষে ৫ তারিখ শনিবার রাম বিগ্রহ স্থাপন, ৬ তারিখ রোববার সকাল ৯টায় মন্দিরে শ্রী রামচন্দ্রের পুজা ও ১১টায় পুষ্পাঞ্জলি প্রদান করা হয় এবং গোধুলি লগ্নে শ্রীমদ্ভাগবতগীতা পাঠ অনুষ্ঠিত হয়, গীতাপাঠ পরিবেশনায় ছিলেন বিশিষ্ট গীতাপাঠক শ্রী সূর্কণ সুশীল জয় পাশাপাশি স্থানীয় শিপ্লীদের পরিবেশনায় রাম ভজন অনুষ্ঠিত হয় ।

উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত ভক্তরা কামনা করেন ধৈর্য, শক্তি ও সত্যের প্রতীক ভগবান রামের আশীর্বাদ সবার ওপর বর্ষিত হোক। যেখানে ধর্ম, সেখানেই রামের বিজয়। শত্রু বিনাশ ও ন্যায়ের প্রতিষ্ঠায় রামের অনুগ্রহ হোক আমাদের সবার প্রতি। রামের আদর্শ আমাদের জীবনকে করুক আলোকিত।”রামের পথে চলে জীবন হোক ধর্মময় ও কল্যাণময়!

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights