1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তিন দিনের মাথায় জামিন পেলেন নারীকে লাথি মারা সেই আকাশ চৌধুরী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তিন দিনের মাথায় জামিন পেলেন নারীকে লাথি মারা সেই আকাশ চৌধুরী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৯৩ বার

চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে নারীকে লাথি মেরে আলোচনায় আসা সিবগাতুল্লাহ ওরফে আকাশ চৌধুরীকে জামিন দিয়েছে আদালত।

বুধবার (৪ জুন) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ আদেশ দেন। এর আগে গত রোববার নগরের কোতোয়ালি থানার লালদিঘী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, কোতোয়ালি থানায় দায়ের হওয়া দ্রুত বিচার আইনের মামলায় বুধবার আদালতে আকাশ চৌধুরীর জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেছেন।

তিনি আরও বলেন, জামিনের শর্ত হিসেবে আসামি আকাশকে ১৫ জুন থেকে প্রতিদিন আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, বুধবার (২৮ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের ডাকা মানববন্ধনে হামলা চালায় শাহবাগবিরোধী ঐক্য। এতে অন্তত ১৫ জন আহত হন। এদিন একজন নারীকে লাথি মারতে দেখা যায় আকাশ চৌধুরীকে। পরবর্তীতে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর গত ৩০ মে আকাশ চৌধুরী আকাশ চৌধুরীকে বহিষ্কার করে চট্টগ্রাম মহানগর জামায়াত। মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সই করা এক বিবৃতিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গণমাধ্যমে জানানো হয়।

আকাশ চৌধুরীর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকার জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর নেছার আহমেদের ছেলে। তিনি ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর শাখার ওয়ার্ড পর্যায়ের নেতা ছিলেন। বর্তমানে তিনি জামায়াতের কর্মী বলে জানায় সংগঠনটি। এর আগে আকাশ চৌধুরীর বিরুদ্ধে নগরের মুরাদপুরে সুন্নিদের কর্মসূচিতে হামলার অভিযোগ ছিল।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights