1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি মোহাম্মদ পারভেজ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি মোহাম্মদ পারভেজ

ওমর ফারুক
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১০৮ বার

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষান্মাসিক) নতুন নেতৃত্ব নির্বাচন ও মনোনয়ন সম্পন্ন হয়েছে। 

 

এ নির্বাচনের মাধ্যমে মোহাম্মদ আলী সভাপতি এবং মোহাম্মদ পারভেজ সেক্রেটারি হিসেবে দায়িত্ব লাভ করেছেন।

 

মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক জরুরি সদস্য সমাবেশে এই কমিটি গঠন করা হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ।

সভায় শাখা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হয় ব্যালট পেপারের মাধ্যমে। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে মোহাম্মদ আলীকে সভাপতি ঘোষণা করা হয়। পরে, কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তাঁর সাংবিধানিক শপথ গ্রহণ করান।

 

এরপর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী, সদস্যদের পরামর্শক্রমে, মোহাম্মদ পারভেজকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

 

সমাবেশ শেষে দেশ, জাতি ও সংগঠনের মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights