1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডিএমপির পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডিএমপির পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুজন উপপুলিশ কমিশনার (ডিসি) এবং তিনজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন পদে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক আদেশে এই পদায়ন করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

পদায়নকৃত ডিসিদের মধ্যে আ ফ ম আনোয়ার হোসেন খানকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে ও মোহাম্মদ মোর্শেদ আলমকে সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে পদায়ন করা হয়েছে।

এসিদের মধ্যে শিরিন আক্তারকে পিআর অ্যান্ড এইচআরডি বিভাগে, জান্নাতুল ফেরদৌসকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে ও মনোয়ারা আকতার রিফাতকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights