1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ আজ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ আজ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৭ বার

নিজস্ব প্রতিবেদকঃ ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘ এই সময়েও সাংবাদিক দম্পতির হত্যার রহস্য থেকে গেছে অজানা।

এই সময়ের মধ্যে একাধিক সংস্থার হাত বদলে আদালত থেকে ১০৫ বার সময় নেয়া হলেও শেষ হয়নি তদন্ত। দাখিল হয়নি প্রতিবেদন।

সর্বশেষ গত ২৩শে জানুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন আগামী ২৭শে ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

এই হত্যার প্রতিবাদে আজ রোববার (১১ ফেব্রুয়ারি) ডিআরইউ চত্বরে প্রতিবাদ সমাবেশ ডেক দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

উল্লেখ্য ২০১২ সালের ১১ই ফেব্র“য়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার পরদিন রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights