1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার

 

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হত্যাকারীরা রাব্বির পূর্বপরিচিত এবং তারা নিয়মিত এই সিসা বারে যেতেন।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন নামে এক যুবক রাব্বিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রাব্বির মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।

তিনি বলেন, রাব্বি তার বন্ধুদের সঙ্গে সিসা বারে ছিলেন। কথা-কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্তরা রাব্বির পূর্ব পরিচিত এবং তাদের সঙ্গে সে প্রায়ই এখানে আসত।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights