1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলার পর আদাবরে রাতভর অভিযানে গ্রেপ্তার ১০২ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলার পর আদাবরে রাতভর অভিযানে গ্রেপ্তার ১০২

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার

 

রাজধানীর আদাবরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় আল আমিন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তার ডান হাতের কবজি অর্ধেক বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (০১ আগস্ট) রাত ১১টার দিকে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এই ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে ১০২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত পুলিশস সদস্য আল আমিন বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর অভিযান চালিয়ে ওই এলাকার বিভিন্ন কিশোর গ্যাংয়ের ১০২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের  মধ্যে মূল হামলাকারীরাও আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদলতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে অভিযান যাওয়া আদাবর থানা-পুলিশের কয়েকজন সদস্যের ওপর স্থানীয় ‘কিশোর গ্যাং’ চক্রের সদস্যরা হামলা চালায়। এতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights