1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চুলায় আগুন জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চুলায় আগুন জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ 

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক এলাকায় একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মানব চৌধুরী (৪০), তাঁর স্ত্রী বাচা চৌধুরী (৩৮), মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।

জানা যায়, কাঁচপুর বিসিক শিল্প নগরীর পাশে একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকেন ওই পরিবারটি। ভোর ৫টার দিকে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানান, দগ্ধ পাঁচজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে মানব চৌধুরীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। বাচা চৌধুরীর ৪৫ শতাংশ ও অন্যদের ৩৬, ২৮ ও ২২ শতাংশ পুড়েছে।

সবিনয় চন্দ্র দাস নামে এক প্রতিবেশী বলেন, ভোরে বিকট শব্দে তাদের ঘুম ভাঙে। ওই পরিবারের সদস্যদের কান্না শুনে এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধ হওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, গ্যাসের আগুনের বিষয়ে তাদের কেউ কিছু জানায়নি। স্থানীয়রা আগুন নিভিয়ে দগ্ধদের হাসপাতালে নিয়ে গেছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights