1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মহাস্থানে ভালো মানুষের খোলস পড়ে কটকটি ব্যবসার অন্তরালে মা*দ*ক ব্যবসা- আটক ৩ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মহাস্থানে ভালো মানুষের খোলস পড়ে কটকটি ব্যবসার অন্তরালে মা*দ*ক ব্যবসা- আটক ৩

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার

বগুড়া জেলার শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক দ্রব্যসহ মহাস্থানের ৩জনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের নাগর কান্দি হাতীবান্ধা গ্রামে ঢাকা-রংপুর মহাসড়কে একটি গ্যারেজের সামনে অভিযান চালানো হয়৷ এসময় এলাকার মাদক সম্রাট লিটন মিয়া (৪৫)কে ১৮ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। আটককৃত লিটন মৃত আব্দুল গফুর এর পুত্র। অপর দিকে একই অভিযানে মহাস্থান নামাপাড়া এলাকার আরও ২ ব্যক্তি কে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ। এরা হলো মহাস্থান বারিদার পাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র কটকটি ব্যবসায়ী আবুল কালাম (৬০)। ও একই গ্রামের মৃত বাবলু মিয়ার পুত্র জাকির হোসেন (৪৬) আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২.৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)৷ শাহিনুজ্জামান শাহীন বলেন, মহাস্থানে মাদক বিরোধী অভিযানে ৩ জনকে আটক করা হয়। এদের ভিতর ২ জন আবুল কালাম ও জাকির হোসেন, মহাস্থান কটকটি ব্যবসার অন্তরালে হেরোইন বিক্রি করত। সুকৌশলী এ ২ মাদক ব্যবসায়ী অনেক বার পুলিশ তাদের হাতেনাতে মাদক সহ আটক করতে ব্যর্থ হয়েছে। কিন্তুু এবচর তাদের শেষ রক্ষা হয়। এঘটনায় অপর ১ জন সহ ৪ জনকে শনিবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights