1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকা হতে ১০ কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রনি গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকা হতে ১০ কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রনি গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার

আনুমানিক তিন লক্ষ টাকা মূল্যমানের ১০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর জিগাতলা হতে গ্রেফতার করে র‌্যাব-১০।
সুত্র জানায়,একটি বিশেষ আভিযানিক দল ডিএমপি, ঢাকার ধানমন্ডি মডেল থানাধীন জিগাতলা এলাকায় একটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সন্ধ্যা আনুমান ৬ টায় ডিএমপি, ঢাকার ধানমন্ডি মডেল থানাধীন জিগাতলা এলাকায় অভিযান চালিয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: রনি মিয়া (১৯), পিতা- মো: সেলিম মিয়া, সাং- আদাঐর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights