1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিজ্ঞানের উন্নত প্রযুক্তির ব্যবহারে নীলফামারীতে হারিয়ে যাচ্ছে গরুর হাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিজ্ঞানের উন্নত প্রযুক্তির ব্যবহারে নীলফামারীতে হারিয়ে যাচ্ছে গরুর হাল

মোঃ খলিলুর রহমান, রংপুর ব্যুরো প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার

 

নীলফামারীতে হারিয়ে যাচ্ছে গরুর হাল। একটা সময় জমি চাষাবাদের জন্য নির্ভরযোগ্য হলেও এটির ব্যবহার নেই বললেও চলে। তবে জেলার কিছু সংখ্যক পরিবার ধরে আছে ঐতিহ্যের গৌরব গরুর হাল।
সরেজমিনে এই হালের সম্পর্কে জানতে চাইলে গ্রামের কৃষক মোঃ আব্দুল গফুর বলেন, দীর্ঘ ২৩/২৪ বছর ধরে গরু হাল দিয়ে চাষাবাদসহ আশপাশের লোকজনের জমি চাষ করে দেন। প্রতি বিঘায় ৫০০ থেকে ৬০০ টাকা করে নেন। সেই সাথে বিগত দিনের কথা তুলে ধরেন। একটা সময় পরিবারের আয়ের উপার্জন হিসেবে ছিল তার গরুর হাল।
প্রতিনিয়ত দুই থেকে চার বিঘা জমি চাষ করতেন। শীতের দিনে ঘন কুয়াশায় হাল চাষের বিষয়ে কথা বলেন। আমরা একসাথে তিনজন মিলে হাল চাষ করতাম। ক্লান্তি ছিল না, হাল চাষের ফাঁকে ফাঁকে কেউ ভাওয়াইয়া গান, কেউবা হাসির গল্প, কেউবা পারিবারিক কাহিনী বলতেন। কিন্তু এখন আর সেইদিন গুলো নেই।
একই এলাকার দেলা মিয়া বলেন,ট্রাকটর, কলের হালের চাষাবাদ তার পছন্দনীয় হয় না, তিনি সেই অতীত দিনের কথা তুলে ধরেন। একই গরু দিয়ে জমি চাষাবাদ এবং সেই সব গরু দিয়ে গরু গাড়ি চালিয়ে গ্রামের এক প্রান্তর থেকে অন্য প্রান্তর বিভিন্ন সরাঞ্জম নিয়ে আসা, বিয়ের বাড়ি যেতেন। এখন আর সেই গরুর হালের চাহিদা হারিয়ে গিয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com