1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে আনোয়ারা আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে আনোয়ারা আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৪ বার

মাহমুদুল হাসান শুভ , কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা আজাদ এর নামে আনোয়ার আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে ১৯ ফেব্রুয়ারী (সোমবার ) দুপুরে বিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত মাসে উপজেলার ৭০ টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ৭৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪০৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়ে বৃত্তি পান।

এসব শিক্ষার্থীর মধ্যে অলরাউন্ডার ক্রেস্ট ৩১জন, সুপার হিরো ৪৪ জন, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয় ১৪ টি। মেধাবী শিক্ষার্থীকে সাধারণ গ্রেডের বৃত্তির নগদ টাকা সনদপত্র, ক্রেস্ট প্রদান করা হয়।

বৃত্তিপ্রদান অনুষ্ঠানে সিনিয়র সহকারী শিক্ষক বাবলু আক্তারের সঞ্চালনায়, ফাউন্ডেশনের চেয়ারপারসন আলহাজ্ব এ বি এম রেজাউল করিম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন,

সংগঠনের পরিচালক মরিয়ম লাভলী, অধ্যক্ষ মারজিয়া বেগম ও মহাসচিব নাজমুল হক।এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights