1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় দুদকের মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল ও স্ত্রী লিপির সম্পত্তি ক্রোক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় দুদকের মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল ও স্ত্রী লিপির সম্পত্তি ক্রোক

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার

বগুড়ায় দুদকের মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল ও স্ত্রী লিপির সম্পত্তি ক্রোক। স্বামী- স্ত্রীর দু’জনেরই আম ও ছালা দু’টাই চলে যাচ্ছে।

চট্টগাম সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট এর সাবেক উপ-কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন (৫২) ও স্ত্রী মেধা এন্টারপ্রাইজের প্রোপাইটার শাহজাদী আলম লিপি (৪৬) এর নামীয় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপুর্ণ স্থাবর সম্পত্তি সমুহ ক্রোকাদেশ প্রদান করেছেন।

ক্রোককৃত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর করতে না পারে মর্মে সংশ্লিষ্ট জেলা রেজিস্টার, সাব রেজিস্টার, সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার ভূমিগণকে নির্দেশ দেন।

দূর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে, পুলিশের তৎকালীন সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট এর উপ-কমিশনার ও পুলিশের তৎকালীন অতিরিক্ত ডিআইজি মোঃ হামিদুল আলম মিলন (৫২) ও স্ত্রী মেধা এন্টারপ্রাইজের প্রোপাইটার শাহজাদী আলম লিপি (৪৬) এর নামীয় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপুর্ণ স্থাবর সমুহ অনুসন্ধ্যানকারী কর্মকর্তা দূর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম স্থাবর সম্পত্তি সমুহ ক্রোক ও রিসিভার নিয়োগের জন্য, বগুড়ার সিনিয়র সোপশাল জজ আদালতে ওই দুই জন্য পৃথক দুটি আবেদন করেন।

সিনিয়র স্পেশাল জজ মোঃ শাহজাহান কবির, দুটি আবেদন মঞ্জুর করেন। ক্রোককৃত সম্পদ যেন হস্তান্তর, স্থানান্তর বা করতে না পারে মর্মে সংশ্লিষ্ট জেলা রেজিস্টার, সাব-রেজিস্টার, সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার ভুমিগনকে নির্দেশ দেন।

এছাড়াও পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মোঃ হামিদুল আলম মিলল বগুড়া জেলার সম্পত্তির জন্য আবেদনে বর্ণিত মতে, পৃথক সম্পত্তির জন্য বগুড়া জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী গণপুর্ত বিভাগ বগুড়া, ঢাকা জেলার সম্পত্তির জন্য জেলা প্রশাসক ঢাকা, নির্বাহী প্রকৌশলী গণপুর্ত বিভাগ মহাখালী ঢাকাকে, নির্বাহী প্রকৌশলী গণপুর্ত বিভাগ ঢাকা-৪ কে, নারায়নগঞ্জ জেলার সম্পত্তির জন্য, নির্বাহী প্রকৌশলী গণপুর্ত বিভাগ নারায়নগঞ্জকে ও শাহজাদী আলম লিপির সম্পত্তির জন্য বগুড়া জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী গণপুর্ত বিভাগ বগুড়া, ঢাকা জেলার সম্পত্তির জন্য জেলা প্রশাসক ঢাকাকে রিসিভার নিয়োগ করা হয়েছে।

রিসিভারগণ সম্পত্তির দখল গ্রহণ করে, নিজ দায়িত্বে নিয়ে যথাযথ ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ করবেন। সম্পত্তিরআয় ব্যায়ের হিসাব অত্র আদালতে দাখিল করবেন। আয়ের টাকা চালানমুলে সরকারী কোষাগারে জমা প্রদান করে চালানের কপি অত্র আদালতে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদা দালী করবেন, মর্মে আদেশে বলা হয়েছে। মোঃ হামিদুল আলম বগুড়ার সারিয়াকান্দী উপজেলার তাজুরপাড়ার মৃত এ এস এম ইবনে আজিজের পুত্র ও স্ত্রী শাহজাদী আলম লিপি মৃত ডাঃ শহীদুল্লা মন্ডলের মেয়ে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights