1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবীতে নীলফামারীতে সমাবেশ ও বিক্ষোভ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবীতে নীলফামারীতে সমাবেশ ও বিক্ষোভ

মোঃ খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার

মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করায় কুখ্যাত ভন্ড বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবীতে শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে নীলফামারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে শহরের বড়বাজার ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় স্মৃতি অম্লান পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ বেলাল হোসেন বুলবুল, হাফেজ ক্বারী মোঃ আব্দুস সালাম, মাওলানা দ্বীন ইসলাম, হাফেজ আব্দুল হান্নান প্রমূখ।
বক্তরা বলেন, ভন্ড বাউল শিল্পী আবুল সরকার ইসলামের উপর আঘাত হেনেছে। মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করেছে। দলমত নির্বিশেষে সকলকে ভন্ড বাউল এর বিরুদ্ধে এগিয়ে আসার আহবান এবং বাংলার মাটিতে সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights