1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৮ বার

নিজস্ব সংবাদদাতা , খুলনাঃ মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে প্রভাত ফেরি , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৭ টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেনের নেতৃত্বে শুরু হয়ে র্্যালিটি এলাকার প্রধান সড়ক শেষে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

র্্যালি শেষে কলেজে অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেনের নেতৃত্বে বিএনসিসি স্কাউট গার্লস গাইড , রেঞ্জার ও কলেজের শিক্ষক কর্মচারীদের সমন্বয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করা হয়।সকাল সাড়ে নয় টার দিকে কলেজের সেমিনার কক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের সাবেক শিক্ষক প্রতিনিধি পারভীন সুলতানা , সরকারি অধ্যাপক শহিদুল ইসলাম ও হিসাব রক্ষক শরিফুল ইসলাম তরফদার।

কবিতা আবৃত্তি করেন সহকারী অধ্যাপক শেখ মোঃ মনিরুল হক বাবুল ও অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন সোহাগী খাতুন। একুশের সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থী মোঃ ইমরান শেখ। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights