1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীর নবনির্বাচিত এমপির নেতৃত্বে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীর নবনির্বাচিত এমপির নেতৃত্বে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার

 

নীলফামারী ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে পরিস্কার-পরি”ছন্নতা অভিযান ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন নীলফামারী-২(সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।
আজ বুধবার (২৫ ফের্রুয়ারি) সকালে সংসদ সদস্যের নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পরিস্কার-পরি”ছন্নতা অভিযানে অংশ গ্রহন করেন। ২৫০ শয্যা হাসপাতালের বিভিন্ন স্থানে নিজ হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার-পরি”ছন্নতা কর্মসূচী শুরু করেন সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ।
এসময় তার সাথে ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,শহর শাখার নায়েব আমীর মোহাম্মদ মুছা,সহকারি সেক্রেটারি হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসেন, মাওলানা আব্দুল সালাম প্রমূখ।

এছাড়া পরিস্কার-পরি”ছন্নতা কর্মসূচীতে অংশ নেন নীলফামারী সিভিল সার্জন আব্দুর রাজ্জাক,হাসপাতালের তত্তাবধায়ক(ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ হেল মাফি, আবাসিক মেডিকেল অফিসার আতিকুর রহমান ও  শিশু রোগ বিশেষজ্ঞ আব্দুল আওয়াল।

পরিস্কার-পরি”ছন্নতা শেষে নবনির্বাচিত সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারি, রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন।

নর্বনির্বাচিত এমপি এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ সাংবাদিকদের বলেন একটি পরিস্কার শহর এবং হাসপাতাল গড়ে তুলতে এই কর্মসূচী শুরু হলো। এটা একদিনের কর্মসূচী নয়,নিয়মিত ভাবেই এই কার্যক্রম চলবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights