1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে শিক্ষককে শারীরিক নির্যাতন করায় প্রতিবাদ সভা  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে শিক্ষককে শারীরিক নির্যাতন করায় প্রতিবাদ সভা 

মোঃ খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬৯ বার

নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের সামনে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 
নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের পার্টটাইম শিক্ষক হাসান মাহমুদকে শহরের উকিলের মোড়ে ভুয়া ও মিথ‍্যা অপবাদ দিয়ে জ‍্যোতি টেইলার্সের মালিক আবু সাঈদ ও তার ভাড়া করা সন্ত্রাসী বাহিনী কর্তৃক দেশীয় অস্ত্র, লাঠি-সোঠা, লোহার পাইপ ও রড দিয়ে শারীরিক  নির্যাতন করে গুরুত্বর জখম করা হয়। তারই প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব‍্য রাখেন, প্রতিষ্ঠানের অধ‍্যক্ষ প্রকৌশলী মোঃ সিদ্দিক সফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর আরিফ বিল্লাহ, মাহমুদুল হাসান ও সামছুস জ্জামান মহসিনসহ আরো অনেকে।
বক্তারা বলেন, শিক্ষক জাতি গঠনের কারিগর। উক্ত শিক্ষকের দোষ ত্রুটি থাকলে প্রতিষ্ঠান প্রধানকে অবগত করা উচিত ছিল। তা না করে, তারা ভুয়া ও মিথ্যা অপবাদ দিয়ে পথ রোধ করে পার্টটাইম শিক্ষক হাসান মাহমুদকে শারীরিক নির্যাতন করা তাদের ঠিক হয়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com