1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় গীতাযজ্ঞ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় গীতাযজ্ঞ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১১৮ বার

 

খুলনা জেলার রূপসা উপজেলার টিএসবির গিলাতলা গ্রামে গৌতম ভদ্রের বাড়িতে গত ২৩ মার্চ দিনব্যাপী গীতাযজ্ঞ, ধর্মীয় আলোচনা সভা ভক্তদের গীতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ধর্মীয় চেতনা জাগানো, শাস্ত্রীয় আলোচনা মাধ্যমে এলাকার মানুষের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি করা। দিনব্যাপী গীতাযজ্ঞে ভাগাভাগি করে ভক্তরা শাস্ত্রীয় গীতার পাঠ ও ধর্মীয় উপদেশ গ্রহণ করেন। ধর্মীয় আলোচনায় বিশেষভাবে মানবতা, সামাজিক ঐক্য, সত্যনিষ্ঠা ও নৈতিক জীবনের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে গীতাযজ্ঞ পরিচালনা করেন শ্রী অমিয় মুখার্জী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা
রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, মানসা কালীমন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল , সাধারণ সম্পাদক সমাজসেবক বাবলু কুমার আঁশ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ কোষাধক্ষ বিশ্বজিত পাল, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন , জেলা পূজা পরিষদ নেতা লিটন বিশ্বাস খোকন, পিন্টু গোপাল দে, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন, বিপ্লব কুমার দাস , সজীব শীল, অলোক শীল প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন অজয় কুমার ভদ্র ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights