1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনা জেলার রূপসার পিঠাভোগ কালীমন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনা জেলার রূপসার পিঠাভোগ কালীমন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার

 

খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঐতিহ্যবাহী পিঠাভোগ কালীমন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ এপ্রিল ( ২৭ চৈত্র ) শনিবার দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ৯টায় শুভ পূজার
মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয় এবং সকাল ১০টায় অনুষ্ঠিত হয় শ্রী শ্রী চণ্ডীপাঠ। পূজা-অর্চনা শেষে অপরাহ্নে ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়া সন্ধ্যায় মঙ্গলারতি এবং রাত ১২টায় শ্রী শ্রী শ্মশান কালীপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পূজা উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। নারী-পুরুষ, বৃদ্ধ-যুবকসহ নানা বয়সী ভক্তরা উপস্থিত হয়ে ভক্তিভরে মায়ের পূজা উপভোগ করেন এবং মহাপ্রসাদ গ্রহণ করেন।

পুরো মন্দির প্রাঙ্গণ ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
আয়োজক কমিটি জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১২ এপ্রিল সন্ধ্যায় ধর্মীয় যাত্রাপালা অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আঞ্চলিক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপক রায়, প্রফেসর প্রকাশ অধিকারী, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গোপাল কুশারী, সাধারণ সম্পাদক বিশ্বজিত কুন্ডু, প্রধান শিক্ষক অমল শিকদার, সহকারী প্রধান শিক্ষক কমল সানা, নির্মল চন্দ্র সরদার, পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সেন, মন্দির কমিটির যুগ্ম সম্পাদক গৌতম শীল, শ্রীকান্ত পাল, দপ্তর সম্পাদক জীবন কুন্ডু, অসিত পাল, রনজিত কুন্ডু, বিকাশ অধিকারী, আশিষ রায়, দেবাশীষ সরকার, মৃনাল সরকার, বাসুদেব পাল, মধূসূদন সরকার, তাপস কুন্ডু, তাপস পাল, জয়দেব পাল, রুপম দাস, সজীব পাল, শেখর সরকার, প্রদীপ সরকার, অমিত অধিকারী, অমিত বিশ্বাস, মাধূরী সরকার, দুলাল বিশ্বাস, অনুপ রায়, রবিন বিশ্বাস, বাসুদেব পাল, তুষার কুন্ডু, দিপংকর পাল, আশুতোষ পাল, রূপম কুশারী, পলাশ দাস, গণেশ কুন্ডু, কৃষ্ণ কুশারী প্রমুখ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights